আল্লাহর ওলীগণ জাহান্নামীদের জাহান্নাম থেকে বেরকরে জান্নাতে নিয়ে যাবেনঃ
হজরত আবু সাঈদ খুদরী (রাঃ) থেকে বর্ণিত, আল্লাহর রাসূল (দঃ) ইরশাদ করেন, "তারা (আল্লাহর অলীগণ) যখন দেখবে তারা নিরাপদ, তখন (তাদের সঙ্গীদের জন্যে) তারা আল্লাহর কাছে আবেদন করবে “হে আমার প্রতিপালক এরা আমাদের ভাই, যাদেরকে তুমি জাহান্নামে নিক্ষেপ করেছ তারা আমাদের সাথে নামাজ পড়ত, আমাদের সাথে রোজা রাখত এবং আমাদের সাথে সত্কাজ করত।" তখন আল্লাহ বলবেন “যাদের অন্তরে শুধুমাত্র এক দিনার ওজন পরিমাণ ঈমান পাবে তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আস। তাদের মুখমন্ডল তথা আকৃতিকে জাহান্নামের জন্য হারাম করে দেওয়া হয়েছে।” অতঃপর তারা (অলীগণ) সেখানে জাহান্নামীদের নিকট যাবেন। এসে দেখবেন কেউ কেউ পা পর্যন্ত কেউ পায়ের গোড়ালী পর্যন্ত আগুনে ডুবে আছে। এর মধ্যে যাদের তারা চিনবে তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবে।" ~ সহীহ বুখারী - ৭০০১/৭৪৩৯
Comments
Post a Comment